ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সংস্কার ও নির্বাচনের ডাক: কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির আনুষ্ঠানিক প্রচার শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোটকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজার এবং জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।

কর্মসূচিতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা। প্রচারণার উদ্বোধনের পর নাহিদ ইসলাম বলেন, “১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে, ইনশাল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গেই আছেন।”

তিনি আরও মন্তব্য করেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারকে এগিয়ে নিতে ১০ দলীয় ঐক্যের বিজয়ের কোনো বিকল্প নেই।”

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য শাপলা কলি মার্কায় ভোট চেয়ে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের মানুষের মনের কথা, তাদের স্বপ্ন এবং ঢাকা-৮ এর বাসিন্দাদের কষ্ট-দুঃখ-দুর্দশার কথা নাসীরুদ্দীন পাটওয়ারী তুলে ধরছেন।”

কবর জিয়ারতের অংশ হিসেবে এনসিপি নেতারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার পাশে শায়িত শহীদ শরিফ ওসমান হাদির কবর পরিদর্শন করেন। এরপর এনসিপি নেতারা ‘মার্চ ফর জাস্টিস’ শীর্ষক নির্বাচনি যাত্রা শুরু করেন, যা মতিঝিলে গিয়ে শেষ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টের

সংস্কার ও নির্বাচনের ডাক: কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির আনুষ্ঠানিক প্রচার শুরু

আপডেট সময় : ০৪:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬