ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

সাইন্সল্যাবে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলায় ঢাকা কলেজের ছাত্র আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর নিউমার্কেট থানার সাইন্সল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ইটের আঘাতে আহত হয়েছেন ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাইমুর রহমান তামিম (১৮)। বৃহস্পতিবার দুপুরে কলেজ থেকে ফেরার পথে এ হামলার শিকার হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত তাইমুরের চাচাতো ভাই জুয়েল রানা জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটার দিকে তামিম বন্ধুদের সাথে কলেজ থেকে জিগাতলায় তার হোস্টেলে ফিরছিলেন। সাইন্সল্যাব এলাকা অতিক্রম করার সময় আইডিয়াল কলেজের ৮-১০ জন শিক্ষার্থী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় এবং ইটের আঘাতে তাইমুরের মাথায় আঘাত করে। এ ঘটনায় তাইমুরের আরও তিন বন্ধু আহত হয়েছেন, যারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পরে দুপুর দেড়টার দিকে তাইমুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

তাইমুর রহমান তামিম ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী থানার কালুয়া গ্রামে। বাবার নাম মোতাহার রহমান। বর্তমানে তিনি জিগাতলার স্মার্ট স্টুডেন্ট ফেয়ার হোস্টেলে থাকেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, আহত ২

সাইন্সল্যাবে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলায় ঢাকা কলেজের ছাত্র আহত

আপডেট সময় : ০৪:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬