ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এবং দলের আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও এর অনেক আগেই সেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দাঁড়িপাল্লার প্রতীক সম্বলিত স্লোগান দিতে দিতে তারা জনসভাস্থলে উপস্থিত হন।
‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। তার সঙ্গে নির্বাচনী ঐক্যজোটের শরিক বিভিন্ন দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
মিরপুরের এই জনসভার মধ্য দিয়ে জামায়াত আমির তার চার দিনের টানা নির্বাচনী কর্মসূচি শুরু করেছেন। আগামী শুক্রবার থেকে তিনি উত্তরাঞ্চলে নির্বাচনী সফর শুরু করবেন। এরপর ২৫ জানুয়ারি তিনি ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনী গণসংযোগ কার্যক্রমে অংশ নেবেন।
রিপোর্টারের নাম 
























