ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাকা-৬ আসনে ইশরাকের নির্বাচনী প্রচারণা শুরু: গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কোতোয়ালি থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের সদরঘাট চৌরাস্তায় (বাটার মোড়) এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এই প্রচারণা শুরু করেন।

উদ্বোধনী বক্তব্যে ইশরাক হোসেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষের মনোনয়ন পেয়ে ঢাকা-৬ আসনে আপনাদের কাছে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে এসেছি। আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা ছিলেন আপনাদের অনেকেরই সহযোদ্ধা, পরিচিত মুখ এবং তিনি এই এলাকা থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।”

ইশরাক হোসেন আরও বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরবর্তীতে আমাদের আজকের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে এসেছি। ২০২৪ সালের ৫ আগস্ট একটি রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। এই নির্বাচন যদি সফলভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তবেই আমাদের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও লড়াই স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে।”

তিনি ভোটারদের কাছে ভোট চেয়ে বলেন, “আমি ইতিপূর্বে কোনো সরকারি বা সাংগঠনিক দায়িত্ব পালন করিনি, তাই আমার কোনো পরীক্ষা দেওয়ার সুযোগও হয়নি। আমি আপনাদের কাছে একটি সুযোগ প্রার্থনা করছি। ইনশাআল্লাহ, আমি আপনাদের কোনোভাবেই হতাশ করব না।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টের

ঢাকা-৬ আসনে ইশরাকের নির্বাচনী প্রচারণা শুরু: গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

আপডেট সময় : ০৩:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬