সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের আগেই ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করছে। তিনি বলেন, “নির্বাচনের আগে তারা বলছে এই দেব, ওই দেব, এমনকি বেহেশতের টিকিটও দেব। অথচ যে বস্তুর মালিক আল্লাহ, তা অন্য কারো দেওয়ার ক্ষমতা নেই।”
তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা যারা হজ করে এসেছেন, তারা বলুন তো, কাবা শরীফের মালিক কে? এই পৃথিবীর, সূর্য-নক্ষত্রের মালিক কে? বেহেশতের মালিক কে?” উপস্থিতদের কাছ থেকে সমস্বরে “আল্লাহ” উত্তর আসার পর তিনি বলেন, “তাহলে বুঝতেই পারছেন, যার মালিক আল্লাহ, তা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। তাই বুঝুন, নির্বাচনের আগেই তারা আপনাদের ঠকাচ্ছে।”
তারেক রহমান আরও বলেন, “যে বস্তুর মালিক মানুষ নয়, সেটির কথা যদি কেউ বলে, তবে তা শিরকের শামিল। যারা মুসলমান, তাদের শিরক করানো হচ্ছে, নাউজুবিল্লাহ।” তিনি বলেন, “একটি দলের নেতারা বলছেন অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার এদেরও দেখে নিন।”
তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট স্মরণ করে বলেন, “লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। সেই সময় অনেকের ভূমিকার কারণে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন, মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন। বাংলাদেশের মানুষ তাদের দেখে নিয়েছে।”
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “এখন আমাদের টুপি-টুপি, হটকারীতা এবং মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”
রিপোর্টারের নাম 
























