ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নির্বাচনী প্রচার শুরু, মিরপুরে জামায়াত আমিরের জনসভা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার দুপুর ২টার পর মিরপুর ১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে এক জনসভার মাধ্যমে তার নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন। ঢাকা-১৫ আসনে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জনসভার জন্য ইতোমধ্যে মঞ্চ তৈরি সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জামায়াতের দায়িত্বশীল নেতা-কর্মীরাও অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেছেন। দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, এই জনসভায় জামায়াত আমির ছাড়াও ১০ দলীয় নির্বাচনী জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

দলীয় সূত্রমতে, মিরপুরের এই জনসভার মধ্য দিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার চার দিনের নির্বাচনী কর্মসূচি শুরু করছেন। জানা গেছে, শুক্রবার ও শনিবার তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও নির্বাচনী এলাকায় আয়োজিত জনসভায় অংশ নেবেন। এরপর ২৫ জানুয়ারি তিনি পুনরায় ঢাকায় ফিরে বিভিন্ন নির্বাচনী আসনে গণসংযোগ ও জনসভায় বক্তব্য রাখবেন।

এদিকে, একই দিনে ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী ড. আব্দুল মান্নান বাদ জোহর কাপ্তান বাজার ও সোহরাওয়ার্দী মসজিদের সামনে থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করবেন। এই গণসংযোগে ড. আব্দুল মান্নান ছাড়াও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

নির্বাচনী প্রচার শুরু, মিরপুরে জামায়াত আমিরের জনসভা

আপডেট সময় : ০১:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬