ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আজ বেলা ১১টা হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে।

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল লাইনের যে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল, সেটি এখন মেরামত করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি টিম।

সোমবার সকালে টেকনিক্যাল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা খুব দ্রুত কাজ শেষ করে আজকেই আবার ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

এই ঘটনায় অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলেও জাপানি কারিগরি দলের একজন সদস্য নিশ্চিত করেছেন।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল-এর ফারুক আহমেদ বলেছেন, ‘আমরা আপাতত বন্ধ থাকা অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে দেখছি। আশা করছি, খুব তাড়াতাড়িই আবার পুরোদমে ট্রেন চালানো সম্ভব হবে।’

এদিকে, ডিএমটিসিএল তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, “মেট্রোরেলের সম্মানিত যাত্রীদের জানানো যাচ্ছে যে, আজ বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে আবার চালু করা হবে। এই সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।”

প্রসঙ্গত, গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের কাছে ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড নিচে পড়ে গেলে আবুল কালাম আজাদ নামে একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনার পর থেকেই আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

আজ বেলা ১১টা হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে।

আপডেট সময় : ১১:৩০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫