ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ট্রাইব্যুনালে হাজির, আজ শুনানি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

গুমের একটি মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আজ, রোববার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আনা হয়েছে। আজ এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

এই মামলার তদন্তের অগ্রগতি আজ ট্রাইব্যুনালকে জানাতে পারে প্রসিকিউশন। মামলার অপর আসামি শেখ হাসিনা পলাতক রয়েছেন।

এছাড়া, অভ্যুত্থানে চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে আজ ২০তম সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ হবে।

এর আগে, গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি শেখ হাসিনাসহ এই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

এই মামলায় এখন পর্যন্ত শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল গ্রেফতার হয়েছেন। এছাড়া, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা জোনের ডিসি আকতার এবং এসি ইমরুল পলাতক রয়েছেন।

অন্যদিকে, আজ রোববার জুলাই অভ্যুত্থানে ফার্মগেট শহীদ গোলাম নাফিস হত্যা মামলারও শুনানি রয়েছে। এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করবে প্রসিকিউশন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ট্রাইব্যুনালে হাজির, আজ শুনানি

আপডেট সময় : ১০:৫৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫