ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

হবিগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৫ হাজার ভোটার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য ১৫ হাজার ৩৪৫ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচনি দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী, কর্মস্থল পরিবর্তনের কারণে নিজ এলাকায় অনুপস্থিত সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং প্রবাসী বাংলাদেশিরা মূলত এই প্রক্রিয়ায় ভোট দেবেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে সবচেয়ে বেশি পোস্টাল ভোটার রয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে। এখানে মোট ৪ হাজার ৯৬০ জন ভোটার নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে ৪ হাজার ১৫ জন পুরুষ এবং ৯৪৫ জন নারী।

অন্যান্য আসনের মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে নিবন্ধিত ৪ হাজার ২৯৭ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৫৯১ জন পুরুষ ও ৭০৬ জন নারী। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ২ হাজার ৮৩৮ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ২ হাজার ৫৬৭ জন পুরুষ ও ২৭১ জন নারী। এছাড়া হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ৩ হাজার ২৫০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন, যার মধ্যে ২ হাজার ২৮৩ জন পুরুষ ও ৪৬৭ জন নারী ভোটার রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীকসংবলিত ব্যালট এবং গণভোটের জন্য নির্ধারিত গোলাপি রঙের পৃথক ব্যালট পেপার পাবেন ভোটাররা। ভোটাররা নিয়ম অনুযায়ী তাদের পছন্দের প্রতীকে ভোট দিয়ে পুনরায় ডাকযোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় ব্যালট পেপারটি ফেরত পাঠাবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে এই পোস্টাল ব্যালটগুলো গণনা করা হবে। মূলত যারা ভোটের দিন সশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন না, তাদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৫ হাজার ভোটার

আপডেট সময় : ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬