কুমিল্লা-২ আসনের নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের জারি করা গেজেটকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন।
এই আদেশের ফলে, নির্বাচন কমিশন কর্তৃক পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ীই কুমিল্লা-২ আসনের আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটি হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত হবে। আপিল বিভাগের এই স্থগিতাদেশের ফলে নির্বাচনী কার্যক্রম এখন নির্বাচন কমিশনের নির্ধারিত সীমানা মেনেই সম্পন্ন হবে।
রিপোর্টারের নাম 
























