ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল: হাইকোর্টে গফুর ভূঁইয়ার রিট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট আবেদন করেছেন তিনি।

মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি কার্যতালিকার ৬৫ নম্বর ক্রমিকে রয়েছে। এর ফলে, তার প্রার্থিতা বহাল থাকবে কিনা, তা নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে গত রোববার বিকেলে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের রায় দেয় নির্বাচন কমিশন। তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী।

এদিকে, প্রার্থিতা সংক্রান্ত আপিল শুনানিতে নির্বাচন কমিশন প্রায় সব দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিকে নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, শনি ও রোববার আপিল শুনানির পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে ইসি একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা অর্জন করার কথা ছিল, তা হারিয়েছে। রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা: এনজিও ঋণের জট নিয়ে চাঞ্চল্য

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল: হাইকোর্টে গফুর ভূঁইয়ার রিট

আপডেট সময় : ১০:২৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬