শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাইকোর্টের ওই আদেশে স্থগিত হওয়া নির্বাচন প্রক্রিয়া পুনরায় শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।
সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদন দাখিল করা হয়। এতে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল বা স্থগিত করার আরজি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই আবেদনের ওপর যথাসময়ে শুনানি অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 






















