বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংগঠনের সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া জাতীয় রাজনীতিতে এই জনগোষ্ঠীর কার্যকর অংশগ্রহণ এবং দলের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে নেতৃবৃন্দের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৮ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা এবং তৎকালীন মহাসচিবের অনুমোদনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল’ গঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষায় বিএনপির সহযোগী শক্তি হিসেবে কাজ করে আসছে।
রিপোর্টারের নাম 

























