ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

আইনের শাসন নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের শাসন কেবল শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতকে হয়রানির স্থান হিসেবে নয়, বরং ন্যায়বিচার পাওয়ার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে।

সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়াসহ দেশের সাতটি জেলায় বিচার বিভাগের ডিজিটাইজেশন বা ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দেশের সকল জেলার আদালতকে ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের আওতায় আনবে।

এর আগে প্রধানমন্ত্রী বগুড়ায় জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর নিজ জেলায় প্রথম সফর। এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।

সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দিয়ে বেলা ১১টা ৫ মিনিটে তিনি বগুড়ায় পৌঁছান। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আইনের শাসন নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬