ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে। এই রিটে অধ্যাদেশ বাতিলের পর গঠিত সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী সাদ্দাম হোসেনসহ সুপ্রিম কোর্টের সাতজন আইনজীবী এই রিটটি দায়ের করেছেন। রিট আবেদনটি আজ সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। রিটের পক্ষে শুনানি করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে, এই সাত আইনজীবীর দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় গঠনের নির্দেশনা দিয়ে রায় দিয়েছিলেন। গত বছর সেই রায়ের আলোকে অন্তবর্তী সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করে একটি অধ্যাদেশ জারি করেছিল। পৃথক সচিবালয় গঠিত হওয়ার পর জনবল নিয়োগসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছিল। তবে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশটি বাতিল করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ: বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ও নিরাপত্তায় সংকট

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আপডেট সময় : ১২:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬