ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বগুড়ায় প্রধানমন্ত্রী: উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও জনসভায় অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২০ এপ্রিল) সকালে সড়কপথে বগুড়া পৌঁছেছেন। সকাল ১০টার দিকে তিনি জেলায় পৌঁছানোর পর তাঁর সফরসূচি অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে তিনি বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও তাঁর সঙ্গে রয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটি তাঁর প্রথম সফর।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে রয়েছে বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন, এবং বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনে রূপান্তরের ফলক উন্মোচন। দুপুর ১২টার দিকে তিনি বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে বেলা পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

বগুড়ায় প্রধানমন্ত্রী: উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও জনসভায় অংশগ্রহণ

আপডেট সময় : ১০:২৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬