ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বগুড়ায় নবনির্মিত আইনজীবী সমিতির বহুতল ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত আধুনিক বহুতল ভবনের শুভ উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর নিজ জেলায় প্রথম সফর। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।

সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। বগুড়ায় পৌঁছানোর পর জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। একই সময়ে, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

নবনির্মিত এই ভবনটি জেলার আইনজীবী সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস, তবে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি

বগুড়ায় নবনির্মিত আইনজীবী সমিতির বহুতল ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬