ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়া পেল সিটি করপোরেশনের মর্যাদা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ১৩তম বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে তিনি এই উদ্বোধন করেন।

২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে পৌরসভার চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে বগুড়া পৌরসভার আয়তন ৬৯.৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করে গেজেট প্রকাশ করা হয়েছিল। সে সময় ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত হয় বগুড়া পৌরসভা। পৌরসভাকে বৃহৎ আকার দেওয়ার মধ্য দিয়ে এটিকে পরে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা ছিল। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে বগুড়া পৌরসভা আর সিটি করপোরেশন হয়নি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের কাছে বগুড়াবাসীর পক্ষ থেকে বারবার সিটি করপোরেশনের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি।

একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব দেন। এরপর একটি চিঠির মাধ্যমে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য গণবিজ্ঞপ্তি জারি এবং স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়। গত বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে জানিয়েছিলেন যে, ২০২৫ সালের ডিসেম্বরের বিজয় দিবসের আগেই সিটি করপোরেশন ঘোষণা করা হবে। তবে পরবর্তীতে সেই ঘোষণাও আর হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস, তবে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি

দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়া পেল সিটি করপোরেশনের মর্যাদা

আপডেট সময় : ০২:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬