জেরুজালেম আদালত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার চলতি সপ্তাহের নির্ধারিত সাক্ষ্য গ্রহণ স্থগিত করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহুর আইনজীবী তাঁর সাক্ষ্য বাতিলের আবেদনে “নিরাপত্তা ও কূটনৈতিক” কারণ উল্লেখ করেছেন। বর্তমানে মামলাটি তাঁর নিজের সাক্ষ্যের জেরা পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে তিনটি দুর্নীতির অভিযোগে এই বিচার প্রক্রিয়া চলছে।
এর আগেও বিভিন্ন সময় ইসরাইলের গাজা, লেবানন ও ইরানকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা এবং সংঘাতের ঘটনাকে কারণ দেখিয়ে আদালতে হাজিরার তারিখ স্থগিত করা হয়েছে। সর্বশেষ এই সিদ্ধান্ত বিচার প্রক্রিয়ায় আরও বিলম্ব যোগ করবে বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















