ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

গণভোটের ‘হ্যাঁ’ বার্তা পৌঁছাবে পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে

আসন্ন গণভোটে ‘পরিবর্তনের জন্য হ্যাঁ’ শীর্ষক প্রচারপত্র দেশের ৩ কোটি ৭২ লাখ পল্লী বিদ্যুৎ গ্রাহকের কাছে পৌঁছে দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। গত রোববার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য নিশ্চিত করেছেন আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়াউল আলম।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার।

আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়াউল আলম জানান, গণভোটের গুরুত্ব এবং এতে প্রস্তাবিত পরিবর্তনের পক্ষে জনমত তৈরিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের কাছে এই বার্তা পৌঁছে দেবে।

এই প্রচারপত্রের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হবে। সংস্থাটি মনে করছে, তাদের বিশাল গ্রাহকভিত্তি এই প্রচারণার জন্য একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনকল্যাণে যুবদল নেতা: নিজস্ব অর্থায়নে ফরিদপুরে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার

গণভোটের ‘হ্যাঁ’ বার্তা পৌঁছাবে পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে

আপডেট সময় : ০৯:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬