মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে দুটি ক্লিনিক বন্ধ, দুই চিকিৎসককে শোকজ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন গতকাল শনিবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি জনস্বাস্থ্য সেবার মানোন্নয়নে অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মন্ত্রীর অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মর্ডান ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক নামের দুটি বেসরকারি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া, সরকারি কর্মঘণ্টায় ব্যক্তিগত ক্লিনিকে চিকিৎসাসেবা প্রদানের অভিযোগে দুই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি ও বহির্বিভাগের রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মানও তিনি সরেজমিনে যাচাই করেন। পরে তিনি চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা পরকালের কথা চিন্তা করে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, আপনার-আমার সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সরকারি হাসপাতালগুলোকে ৩১ শয্যায় উন্নীত করেছিলেন, যার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেগুলোকে ৫০ শয্যায় উন্নীত করেন। আর তারই সুযোগ্য সন্তান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি উপজেলায় ক্যান্সার ইউনিট, ফিজিওথেরাপি ইউনিট এবং কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি জেলায় একটি করে শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি অনিয়ম ও দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, জনগণ যাতে মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাক্রেডিটেশন না থাকলে ডিগ্রির মূল্য শূন্য: আইআইইউসি উপাচার্যের কঠোর হুঁশিয়ারি

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে দুটি ক্লিনিক বন্ধ, দুই চিকিৎসককে শোকজ

আপডেট সময় : ০৭:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬