স্বাস্থ্য, শিক্ষা ও মানবসেবার নিবেদিত প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরীজ তাদের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকী দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদযাপন করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
সভাপতির বক্তব্যে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী। আমরা যতদিন বেঁচে আছি, মানুষের মঙ্গল করতে পারলে তবেই জীবনের সার্থকতা। এই চেতনা ও সাহস নিয়ে সততার সঙ্গে হামদর্দের সেবার কার্যক্রম বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মরহুম হাকীম হাফেজ আবদুল মজিদ রহিমাহুল্লাহ, মরহুমা মিসেস রাবেয়া মজিদ, মরহুম হাকীম আবদুল হামিদ, মরহুম হাকীম সাঈদসহ হামদর্দ প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে দুনিয়া থেকে বিদায় নেওয়া সবাইকে। তিনি তাদের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে যারা বর্তমানে হামদর্দের সেবার কার্যক্রম অব্যাহত রেখেছেন, তাদের জন্যও নিরন্তর দোয়া করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। দোয়া মোনাজাত পরিচালনা করেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের সহকারী পরিচালক আবু ইউছুফ আব্দুল হক।
রিপোর্টারের নাম 

























