ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

পবিত্র শবেবরাতের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি

পবিত্র শবেবরাত কবে পালিত হবে, তা নির্ধারণে আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মাগরিবের নামাজের পর সন্ধ্যা পৌনে ৬টায় এই সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে রবিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে শবেবরাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত। এটি শাবান মাসের ১৪তম দিন দিবাগত রাতে পালিত হয়। শবেবরাতের পর মুসলমানরা সিয়াম সাধনার মাস রমজানের প্রস্তুতি শুরু করেন।

যদি আজ সোমবার সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে আগামী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

তবে, যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শাবান মাস শুরু হবে আগামী বুধবার (২১ জানুয়ারি)। সেক্ষেত্রে পবিত্র শবেবরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘরের মাঠে লঙ্কানদের স্বপ্নভঙ্গ, নিউজিল্যান্ডের দাপুটে জয়ে বিদায় শ্রীলঙ্কার

পবিত্র শবেবরাতের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি

আপডেট সময় : ০৮:০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬