ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

হজযাত্রীদের জন্য ৮০টি টিকাকেন্দ্র চূড়ান্ত: কেন্দ্র ও নির্দেশিকা প্রকাশ ধর্ম মন্ত্রণালয়ের

চলতি বছরের হজযাত্রীদের জন্য সারাদেশে মোট ৮০টি টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের স্বাস্থ্যবিধি ও নির্দেশনা অনুযায়ী, নিবন্ধিত হজযাত্রীদের জন্য মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এই লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের জারিকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীরাই কেবল নির্ধারিত কেন্দ্রগুলো থেকে টিকা গ্রহণ করতে পারবেন। টিকা প্রদানের সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তীতে প্রতিটি হজযাত্রীর নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নির্দেশনা অনুযায়ী, টিকা গ্রহণের জন্য হজযাত্রীদের অবশ্যই হজ পোর্টাল থেকে তাদের ‘ই-হেলথ প্রোফাইল’ প্রিন্ট করে সঙ্গে নিতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রিপোর্ট সম্বলিত এই প্রোফাইলটি টিকা কেন্দ্রে প্রদর্শন করতে হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হজ সংক্রান্ত যে কোনো জরুরি তথ্য বা জিজ্ঞাসার জন্য হজযাত্রীরা হজ কল সেন্টার ‘১৬১৩৬’ নম্বরে যোগাযোগ করতে পারবেন। সুষ্ঠুভাবে হজ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্ধারিত সময়ের মধ্যে টিকাদান কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ক্ষেপণাস্ত্র ও অস্ত্র উৎপাদন নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা

হজযাত্রীদের জন্য ৮০টি টিকাকেন্দ্র চূড়ান্ত: কেন্দ্র ও নির্দেশিকা প্রকাশ ধর্ম মন্ত্রণালয়ের

আপডেট সময় : ০৪:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬