ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

রূপায়ণ হাউজিংয়ের সেলস কনফারেন্সে ২০২৬ সালকে ‘দক্ষতা নিরূপণ বছর’ ঘোষণা

আবাসন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড সম্প্রতি তাদের বার্ষিক সেলস কনফারেন্স আয়োজন করেছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে ২০২৬ সালকে ‘দক্ষতা নিরূপণ বছর’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজানুর রহমান দেওয়ান এই ঘোষণা দেন, যেখানে আগামী বছরের জন্য নতুন উচ্চতায় পৌঁছানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

১৭ জানুয়ারি, শনিবার অনুষ্ঠিত এই সম্মেলনে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ এবং বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল কামাল আজাদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি সিইও ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও সম্মেলনে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান দেওয়ান তাঁর বক্তব্যে বলেন, “আমরা বিশ্বাস করি, ২০২৬ সালে রূপায়ণ হাউজিং নতুন উচ্চতা অর্জন করবে। এই লক্ষ্য পূরণের জন্য আমরা ২০২৬ সালকে ‘দক্ষতা নিরূপণ বছর’ হিসেবে ঘোষণা করছি।” তিনি আরও জানান, এই বছরজুড়ে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। গ্রাহকদের চাহিদা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে দেওয়ান বলেন, “আমরা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে শ্রেষ্ঠ টিম এবং সেই লক্ষ্যেই আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। দেশের আবাসন খাতে রূপায়ণ যে পরিবর্তন এনেছে, তা ২০২৬ সালে আরও স্পষ্ট হবে। এটি রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সাফল্যের বছর হতে চলেছে।”

এই সম্মেলন রূপায়ণ হাউজিংয়ের ভবিষ্যৎ কৌশল, লক্ষ্য নির্ধারণ এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূ-রাজনৈতিক অস্থিরতায় সৌদি সামরিক জোটে বাংলাদেশ: কৌশলগত লাভ-ক্ষতির হিসাব

রূপায়ণ হাউজিংয়ের সেলস কনফারেন্সে ২০২৬ সালকে ‘দক্ষতা নিরূপণ বছর’ ঘোষণা

আপডেট সময় : ১০:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬