ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

২৮ বছর পর শাকসু নির্বাচন: ছাত্রদলের বিদ্রোহী প্রার্থীর ১৪ দফা ইশতেহার ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের উত্তাপ বাড়ছে। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে নিজেদের দলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসান। শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার অঙ্গীকার নিয়ে তিনি ১৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার প্রকাশ করা হয়।

মো. জুনায়েদ হাসানের ঘোষিত ইশতেহারে মূলত ছাত্রবান্ধব ক্যাম্পাস ও প্রশাসনের সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—নিয়মতান্ত্রিক ও শক্তিশালী ছাত্রসংসদ প্রতিষ্ঠা, কর্তৃত্ববাদ ও নিপীড়নমুক্ত একাডেমিক পরিবেশ নিশ্চিত করা, আবাসন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, একটি নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গড়ে তোলা এবং মানসম্মত স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদান।

এছাড়াও, স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী খাবারের ব্যবস্থা, সেবাভিত্তিক ও ডিজিটাল প্রশাসনিক সংস্কার, শিক্ষা ও গবেষণা অবকাঠামোর উন্নয়ন, শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মসংস্থানে সহায়তা, অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস গঠন, আধুনিক ও টেকসই পরিবহন ব্যবস্থা, পরিবেশবান্ধব ক্যাম্পাস এবং সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক বিকাশে গুরুত্বারোপ করা হয়েছে। শারীরিক শিক্ষা ও ক্রীড়া উন্নয়নের প্রতিশ্রুতিও রয়েছে তার ইশতেহারে।

ইশতেহার ঘোষণাকালে মো. জুনায়েদ হাসান বলেন, “আমি বিশ্বাস করি ছাত্রসংসদ একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করার লক্ষ্যে আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। এক্ষেত্রে যত দলীয় চাপই আসুক না কেন, আমি ভীত নই। শিক্ষার্থীদের জন্য কাজ করার লক্ষ্যে নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি মাঠে থাকব এবং আশা করি, শিক্ষার্থীরা আমার এই উদ্যোগকে যথাযথভাবে মূল্যায়ন করবেন।”

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শাবিপ্রবিতে দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষাভবনসহ মোট ছয়টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীয়ায় অবৈধ জ্বালানি তেলসহ আটক ৩, লরি জব্দ

২৮ বছর পর শাকসু নির্বাচন: ছাত্রদলের বিদ্রোহী প্রার্থীর ১৪ দফা ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ১০:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬