ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নারী ও শিশু সুরক্ষা: ২৪ ঘণ্টায় সেবা দেবে কুইক রেসপন্স টিম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

দেশের প্রতিটি পাড়া-মহল্লায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিরোধে অবশেষে চালু হলো ‘কুইক রেসপন্স টিম (QRT)’। এই টিমের মাধ্যমে ভুক্তভোগীরা ২৪ ঘণ্টার মধ্যে জরুরি সেবা পাবেন বলে জানিয়েছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শনিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘পাশে আছি’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, দেশের কোনো নারী বা শিশু যেন আর অপমানিত বা নির্যাতনের শিকার না হয়, তা নিশ্চিত করবে এই কুইক রেসপন্স টিম। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিতব্য গণভোটে সর্বস্তরের নারীর অংশগ্রহণ উৎসাহিতকরণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ ও কুইক রেসপন্স টিমের কার্যক্রমের শুভ সূচনা উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি জানান, সরকার ৩০৯.৩৯ কোটি টাকা ব্যয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিম কার্যক্রম শুরু করতে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়িত হবে।

উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিকার ও প্রতিরোধে এই টিম কাজ করবে। এর মাধ্যমে দ্রুত ভুক্তভোগীদের প্রয়োজনীয় জরুরি সেবা নিশ্চিত করা হবে।

তিনি উল্লেখ করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ১৪টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ৬৭টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন সেন্টার-১০৯, ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ৮টি রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ৮টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি এবং রিয়াল টাইম মনিটরিং ডাটাবেজ নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে কাজ করে যাচ্ছে।

তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে শারমীন এস মুরশিদ বলেন, “তোমরা তরুণ ছেলেমেয়েরা যদি সজাগ থাকতে পারো, তোমরাই এ দেশকে একটি নিরাপদ দেশ গড়তে পারবে।” তিনি আরও বলেন, “আমাদের মেয়েদের নিরাপত্তা ও শিশুদের নিরাপদের জন্য আজকের দিনে এটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় আন্দোলন।”

তিনি ২০২৬ সালের গণভোটে নারীর অংশগ্রহণে নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করে বলেন, “হ্যাঁ মানে সংস্কার, হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, হ্যাঁ মানে নারীর নিরাপদে বেড়ে ওঠা।” নতুনভাবে বাংলাদেশকে গড়ার জন্য তিনি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের শেষে উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান। এ সময় তিনি বলেন, দেশকে সুন্দর করতে হলে, শিশুদের নিরাপদে ও মেয়েদের নিরাপত্তা দিতে হবে। এই প্রতিশ্রুতি নিয়ে ‘জুলাই যোদ্ধা’ সহ অনেকগুলো তরুণ সংগঠন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্ত ছিল। ছোট-বড় সকল ছেলে-মেয়ে মিলে নতুন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তরুণ ছেলে-মেয়েরা এবং গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীয়ায় অবৈধ জ্বালানি তেলসহ আটক ৩, লরি জব্দ

নারী ও শিশু সুরক্ষা: ২৪ ঘণ্টায় সেবা দেবে কুইক রেসপন্স টিম

আপডেট সময় : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬