ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

লোকসান কমিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ডেসকো গড়ার প্রত্যয়: ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) নিজেদের একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং সেবামুখী বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও প্রতিষ্ঠানটি আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহকের আস্থা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জস্থ ঢাকা রিজেন্সি হোটেলে ডেসকোর ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান ও সরকারের সচিব ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া।

সভাপতির বক্তব্যে ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ডেসকো কেবল বিদ্যুৎ বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রতিষ্ঠানটি এখন একটি আর্থিকভাবে টেকসই এবং পরিচালনাগতভাবে দক্ষ প্রতিষ্ঠানে রূপান্তর হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিগত বছরের তুলনায় ডেসকোর রাজস্ব আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে এবং নীট লোকসানের পরিমাণও অনেক কমেছে। এটি মূলত ব্যয় নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলার উন্নয়ন এবং দক্ষ ব্যবস্থাপনারই প্রতিফলন।

গ্রাহকসেবা আধুনিকায়নের চিত্র তুলে ধরে চেয়ারম্যান আরও বলেন, স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন, মোবাইল অ্যাপস, কল সেন্টার এবং অনলাইন বিলিং ব্যবস্থার মাধ্যমে সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করা হয়েছে। ভবিষ্যতে এই ডিজিটাল রূপান্তরকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে স্টেকহোল্ডারদের স্বার্থ সুরক্ষায় ডেসকো অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ এনডিসি, পিএসসি (অবঃ) তার বক্তব্যে বলেন, ডেসকোর সকল কার্যক্রমের মূল লক্ষ্য হলো গ্রাহকসেবা নিশ্চিত করা। বিদ্যুৎ সেবাকে জবাবদিহিমূলক করতে ইতোমধ্যে অনলাইন পেমেন্টসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম কার্যকর করা হয়েছে। জাতীয় উন্নয়নে বিদ্যুৎ নিরাপত্তার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ডেসকো এখন নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিচ্ছে। সরকারের লক্ষ্য অনুযায়ী একটি স্থিতিস্থাপক ও ভবিষ্যৎমুখী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তোলাই এখন ডেসকোর অগ্রাধিকার।

সভায় ডেসকো পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সভায় যুক্ত হন। সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা প্রতিষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ডেসকোর উত্তরোত্তর সমৃদ্ধি এবং স্বচ্ছতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীয়ায় অবৈধ জ্বালানি তেলসহ আটক ৩, লরি জব্দ

লোকসান কমিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ডেসকো গড়ার প্রত্যয়: ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬