ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

দেশে ইলেকট্রিক যানবাহনের চার্জিং অবকাঠামো উন্নয়নে আরএফএল ও গ্লাফিটের যৌথ উদ্যোগ

বাংলাদেশে পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহনের প্রসারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত চার্জিং সুবিধার অভাব। এই সংকট নিরসনে ও চার্জিং অবকাঠামো শক্তিশালী করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জাপানি প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ গ্লাফিট বাংলাদেশ লিমিটেড।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এবং গ্লাফিট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তোমোয়াকি ফুরুওকা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আর এন পাল বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে ইলেকট্রিক স্কুটারসহ পরিবেশবান্ধব যানবাহনের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। বাজার চাহিদার কথা মাথায় রেখে আরএফএল গ্রুপও সম্প্রতি ‘রাইডো’ ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। তবে এই খাতের টেকসই উন্নয়নের পথে প্রধান অন্তরায় হলো দ্রুত চার্জিং ব্যবস্থার অভাব। গ্রাহকদের এই ভোগান্তি দূর করতে আমরা সারাদেশে চার্জিং এবং ব্যাটারি সোয়াপিং স্টেশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি। এ কাজে আমাদের প্রযুক্তিগত সহায়তা দেবে জাপানি প্রতিষ্ঠান গ্লাফিট।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে যেসব এলাকায় ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বেশি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে চার্জিং স্টেশন স্থাপন করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে এই সেবা সারাদেশের গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে দেওয়া হবে, যা দেশে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

গ্লাফিট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তোমোয়াকি ফুরুওকা জানান, গ্রাহকদের জন্য একটি আধুনিক ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে। একটি বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এই সেবার সঙ্গে যুক্ত থাকতে পারবেন। অ্যাপটি ব্যবহার করে চালকরা সহজেই তাদের নিকটস্থ চার্জিং পয়েন্ট খুঁজে পাবেন। এছাড়া ব্যাটারির বর্তমান অবস্থা এবং যাতায়াত সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও এই অ্যাপের মাধ্যমে ট্র্যাক করা সম্ভব হবে।

অনুষ্ঠানে গ্লাফিট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তাইজো নামি, প্রধান পরিচালন কর্মকর্তা হারিস মুহাম্মদ, প্রধান ব্যবসায়িক কর্মকর্তা হাসান কামরুল এবং আরএফএল বাইক এক্সপোর্ট ও ই-মবিলিটির প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীয়ায় অবৈধ জ্বালানি তেলসহ আটক ৩, লরি জব্দ

দেশে ইলেকট্রিক যানবাহনের চার্জিং অবকাঠামো উন্নয়নে আরএফএল ও গ্লাফিটের যৌথ উদ্যোগ

আপডেট সময় : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬