ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

এবার নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

এআই-ভিত্তিক ভিডিও তৈরির সুযোগ করে দিতে স্যাম অল্টম্যানের সংস্থা ওপেনএআই আনলো নতুন সোশ্যাল ভিডিও অ্যাপ ‘সোরা’। টিকটক কিংবা ইনস্টাগ্রামের রিলসের মতোই শর্ট ভিডিও বানানো যাবে এই অ্যাপ থেকে। এই অ্যাপের বিশেষত্ব হলো এখানে ব্যবহার করা হবে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা।

অ্যাপের প্রধান আকর্ষণ হতে চলেছে ‘ক্যামিও’ নামের একটি ফিচার। ব্যবহারকারীরা ছোট্ট ভিডিও বানাতে পারবেন এআই ব্যবহার করে। অন্য ব্যবহারকারীরা চাইলে সেই ভিডিও ব্যবহার করে নিজেরা নতুন ক্লিপ তৈরি করতে পারবেন। সোরা ২ মডেল ব্যবহার করতে পারবেন তারা।

ক্যামিও নামক ফিচার ব্যবহার করে বন্ধুদের তো বটেই, অনুমতি থাকলে অন্য যে কাউকেই ভিডিওতে যোগ করে ফেলা যাবে। তবে সেক্ষেত্রে যার মুখ ব্যবহার করা হল, তিনিও ভিডিওটির ‘কো-ওনার’ হবেন। তিনি ভিডিওটির ‘অ্যাক্সেস’ নিয়ন্ত্রণ করতে পারবেন। এম

পাশাপাশি সেলেব্রিটিদের মুখও ব্যবহারের অনুমতি পাবেন না কেউ। তবে কোনো জনপ্রিয় ব্যক্তি নিজে যদি তার ‘ক্যামিও’ আপলোড করে ব্যবহারের সম্মতি দেন তাহলে সেটি ব্যবহার করা যাবে। আপাতত এই অ্যাপ নিয়ে বেশ উত্তেজিত সংস্থাটি। তারা একে ‘ভিডিওর চ্যাটজিপিটি মুহূর্ত’ বলে বর্ণনা করতে শুরু করেছেন।নকি ভিডিওটি ডিলিট করেও দিতে পারবেন। চাইলেই কারো অনুমতি ছাড়া তার মুখ ব্যবহার করা যাবে না।

আরও একটি ফিচার, যার নাম ‘রিমিক্স’। এটির সাহায্যে ইউজাররা যে কোনো ট্রেন্ডিং ভিডিও বানাতে পারবেন। তবে ভিডিওগুলোর দৈর্ঘ্য ১০ সেকেন্ডের বেশি হবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভিডিওগুলোর নিরাপত্তা নিয়ে। সেকথা মাথায় রেখেই ওপেনএআই নিয়ম করেছে, অশ্লীল কিংবা প্রতিহিংসামূলক ভিডিও বানানো যাবে না।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ: চীন থেকে অত্যাধুনিক সুপারসনিক মিসাইল কিনছে ইরান

এবার নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

আপডেট সময় : ১২:৫৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫