ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে ইসলামীতে ১০ নেতাকর্মীর যোগদান

ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড (দাসেরকান্দি) ইসলামী আন্দোলন বাংলাদেশের একদল নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার সকালে রাজধানীর দাসেরকান্দি এলাকায় এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান সম্পন্ন হয়।

এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওই ওয়ার্ডের সভাপতি গাজী নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আক্তার হোসেন এবং কাজী খালেদ হোসেনসহ মোট ১০ জন কর্মী নতুন দলে শামিল হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। খিলগাঁও পূর্ব থানা জামায়াতের আমির মাওলানা মাহমুদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় জামায়াতে ইসলামীর নেতারা নবাগত সদস্যদের স্বাগত জানান এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তাদের অবহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর

ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে ইসলামীতে ১০ নেতাকর্মীর যোগদান

আপডেট সময় : ০১:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬