ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

জামায়াত আমিরের তিন দিনের নির্বাচনী সফর শুরু ২২ জানুয়ারি: ঢাকা ও উত্তরবঙ্গে একাধিক জনসভা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২২ জানুয়ারি ঢাকা থেকে তার এই তিন দিনের সফর শুরু হবে। পরবর্তীতে ২৩ ও ২৪ জানুয়ারি তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গণসংযোগ ও জনসভায় অংশ নেবেন। শুক্রবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান ২২ জানুয়ারি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ তে গণসংযোগ করবেন এবং একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

পরের দিন, ২৩ জানুয়ারি দুপুর ২টায় তিনি দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-এ-শহীদ ময়দানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে বিকাল ৪টায় ঠাকুরগাঁও এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সফরের শেষ দিন, ২৪ জানুয়ারি সকালে জামায়াত আমির জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক সইয়ের দ্বারপ্রান্তে

জামায়াত আমিরের তিন দিনের নির্বাচনী সফর শুরু ২২ জানুয়ারি: ঢাকা ও উত্তরবঙ্গে একাধিক জনসভা

আপডেট সময় : ১০:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬