ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

আসন্ন নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিকদের বিশেষ প্রশিক্ষণ: পেশাদারিত্ব নিশ্চিতে জোর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে সংস্কার প্রশ্নে গণভোটকে সামনে রেখে ঢাকার বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সংবাদকর্মীর জন্য দুই দিনব্যাপী ‘নির্বাচন সাংবাদিকতা বিষয়ক’ এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার শেষ হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আসন্ন নির্বাচন ও গণভোটে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় নির্বাচনী আইন ও প্রশাসনিক কাঠামো, নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, ফ্যাক্টচেকিং, গুজব ও অপপ্রচার মোকাবিলাসহ সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়াদি বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

প্রশিক্ষণের প্রথম দিনে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সাংবাদিকদের পেশাদারিত্বের ওপর জোর দিয়ে বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। নির্বাচনের সময় শুধু খবর প্রকাশ নয়, বরং সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনগণের আস্থা রক্ষা করা সাংবাদিকদের প্রধান দায়িত্ব।’ তিনি আরও যোগ করেন, ‘গুজব ও অপপ্রচারের এই সময়ে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ধারাবাহিক প্রশিক্ষণ আগামী জাতীয় নির্বাচনে দায়িত্বশীল, পেশাদার ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে সহায়ক হবে। প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা দেন জ্যেষ্ঠ সাংবাদিক জিয়াউর রহমান এবং ডেপুটি এডিটর সুলতান মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, পিআইবির গবেষক মোহাম্মদ ছিদ্দিক ফারুক এবং সহ সম্পাদক মোহাম্মদ আলী মুর্তোজা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৫৮৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩ আগস্ট

আসন্ন নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিকদের বিশেষ প্রশিক্ষণ: পেশাদারিত্ব নিশ্চিতে জোর

আপডেট সময় : ০৭:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬