লালমনিরহাটের আদিতমারী উপজেলা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার গভীর রাতে চালানো এক অভিযানে ৩১১ বোতল এসকাফ, ৯৮ বোতল ফেনসিডিল এবং ১৩৩ বোতল ফেয়ারডিলসহ মোট ৫৪২ বোতল মাদক জব্দ করা হয়।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে র্যাবের একটি দল আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি গ্রামে অভিযান চালায়। এ সময় ভেলাবাড়ী এলাকার সমীর উদ্দিনের স্ত্রী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী আয়না বেগমকে আটক করা হয়।
র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, আটক আয়না বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার উত্তর দুয়ারীর শয়নকক্ষের খাটের নিচ থেকে মোট ৫৪২ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আয়না বেগমের বিরুদ্ধে শুক্রবার সকালে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 























