ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের করুণ মৃত্যু

মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে পুকুরিয়া গ্রামে নিজ স্ত্রী ও দেড় বছরের শিশু সন্তানকে বিদ্যুৎতের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুতায়িত হন তিনি।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোর ৫টার দিকে অপূর্ব বিশ্বাসের স্ত্রী দীপা বিশ্বাস তাদের দেড় বছরের সন্তানকে কোলে নিয়ে নিজ বাড়ির ছাদে একটি জিআই তারে কাপড় শুকাতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন এবং চিৎকার করতে থাকেন। স্ত্রীর আর্তনাদ শুনে ঘুম থেকে উঠে অপূর্ব দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্ত্রী ও সন্তানকে বিদ্যুতের বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে তিনি জানান। এই অকাল মৃত্যুতে স্ত্রী, মাসহ তিন সদস্যের পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যান্সার চিকিৎসায় সরকারের বিশেষ মনোযোগ চাইলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব

মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের করুণ মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬