ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

কুমিল্লার তিতাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ঝালমুড়ি কিনতে গিয়ে প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্রের

স্কুল ছুটির পর কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল প্রথম শ্রেণির শিক্ষার্থী আলিফ হোসেনের (৭)। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই পথই হয়ে উঠলো তার জীবনের শেষ যাত্রা। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছে সে।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে কুমিল্লার তিতাস উপজেলার ৩ নম্বর বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামের মনিরুজ্জামান ভূঁইয়ার বাড়ির পাশের সড়কে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটি হলে আলিফ হোসেন সামনের পাকা সড়কের পাশে ঝালমুড়ি কিনতে যায়। ঠিক তখনই একটি বেকারির পণ্যবাহী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর উল্টে পড়ে। এতে আলিফ গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথেই ছোট্ট আলিফের মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলিফ হোসেন উপজেলার উলুকান্দি গ্রামের পূর্বপাড়া বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের ছোট ছেলে এবং উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

আলিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো উলুকান্দি গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয়রা বেকারি মালিক ও ভ্যান চালককে নিয়ে নিহত শিশুর পরিবারের সঙ্গে রফাদফার চেষ্টা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিরোপা না জিতলেও বীরের সম্মান পাচ্ছেন মেসিরা: আর্জেন্টিনায় বিশেষ আয়োজন

কুমিল্লার তিতাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ঝালমুড়ি কিনতে গিয়ে প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্রের

আপডেট সময় : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬