ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের ডায়ালাইসিস ইউনিটে রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে জার্মানির তৈরি অত্যাধুনিক বি. ব্রাউন হেমোডায়ালাইসিসের নতুন তিনটি মেশিন সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে উত্তরবঙ্গের কিডনি রোগীদের জন্য আরও উন্নত মানের সেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ডায়ালাইসিস মেশিনগুলোর শুভ উদ্বোধন করেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি বলেন, “জিয়া হার্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের হৃদরোগ ও কিডনি রোগীদের বিশ্বস্ততার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। নতুন এই অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন সংযোজনের ফলে কিডনি রোগীরা আরও সহজে, দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।” তিনি হাসপাতাল কর্তৃপক্ষের এই জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আধুনিক চিকিৎসা প্রযুক্তি সংযোজনের আহ্বান জানান।

অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের সাধারণ সম্পাদক মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্যনির্বাহী সদস্য ডা. মো. হাফিজুল ইসলাম, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের সহকারী পরিচালক গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ হাসপাতাল পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, দেশে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তির ডায়ালাইসিস মেশিন সংযোজন রোগীদের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ। নতুন মেশিনগুলোর মাধ্যমে অধিক সংখ্যক রোগীকে নিরাপদ, কার্যকর ও আন্তর্জাতিক মানের ডায়ালাইসিস সেবা প্রদান সম্ভব হবে, যা দিনাজপুরসহ আশপাশের জেলার দরিদ্র ও দূর-দূরান্ত থেকে আগত কিডনি রোগীদের জন্য বিশেষ সহায়ক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন

আপডেট সময় : ০৯:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬