ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানে অবদান: এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ‘স্বপ্ন’

বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের জন্য সমতাপূর্ণ কর্মসংস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে। চতুর্থ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এ প্রতিষ্ঠানটি ‘সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস – এমপ্লয়মেন্ট ফর ডিফারেন্টলি-এবলড ইন্ডিভিজুয়ালস’ ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে ভূষিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বপ্ন জানিয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে তাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলস্বরূপ এই স্বীকৃতি এসেছে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, সকলের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা টেকসই উন্নয়নের একটি অপরিহার্য ভিত্তি।

এই অর্জন প্রসঙ্গে স্বপ্নের পক্ষ থেকে বলা হয়েছে, এটি অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান, বৈচিত্র্যকে উৎসাহিত করা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি তাদের দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রতিফলন। ভবিষ্যতে তারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারিত করতে এবং একটি নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে এবারের অ্যাওয়ার্ডসে ১৯টি ক্যাটাগরিতে মোট ৪৭২টি মনোনয়ন জমা পড়েছিল। বিভিন্ন খাতের ২৭ জন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত সাতটি জুরি প্যানেল বহু-ধাপের মূল্যায়নের মাধ্যমে ৩৪টি উদ্যোগকে বিজয়ী এবং ২৫টি উদ্যোগকে অনারেবল মেনশন সম্মাননা প্রদান করে।

এছাড়াও, কৃষিপণ্য সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ‘ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার – ফার্ম-টু-শেলফ’ ক্যাটাগরিতেও ‘স্বপ্ন’ অনারেবল মেনশন অর্জন করেছে। প্রতিষ্ঠানটি মনে করে, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের মাধ্যমে বেসরকারি খাত দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানে অবদান: এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ‘স্বপ্ন’

আপডেট সময় : ০৯:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬