বরেণ্য চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সংগঠক ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে আছেন। সেখানে তাকে সপ্তাহে পাঁচ দিন থেরাপি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অভিনেতার জামাতা আরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, ছয় মাসেরও বেশি সময় ধরে লন্ডনে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে। তিনি সেখানে তাঁর একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।বৃহস্পতিবার নিরাপদ সড়ক চাই দিবসে ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় পূর্ব লন্ডনে দোয়া মাহফিলের আয়োজন করে তাঁরই প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই সংগঠনের যুক্তরাজ্য শাখা।
দোয়া মাহফিল শেষে জামাতা আরিফুল ইসলাম জানান, শনি ও রোববার ছাড়া সপ্তাহে পাঁচ দিন ইলিয়াস কাঞ্চন বাসা থেকে হাসপাতালে গিয়ে টার্গেট রেডিওথেরাপি নিচ্ছেন।
ইলিয়াস কাঞ্চনের এক সময়ের সহ-অভিনেত্রী সোনিয়া, যিনি এখন লন্ডনে থাকেন, তিনিও নিয়মিত তাঁর খোঁজ-খবর নিচ্ছেন। সোনিয়া বলেন, ‘চিকিৎসকরা ইলিয়াস কাঞ্চনকে কথা কম বলার পরামর্শ দিয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। আমরা তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।’
রিপোর্টারের নাম 

























