ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ইসলামী আন্দোলন প্রসঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংযত থাকার নির্দেশ আমিরের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমীর দলটির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য বা লেখালেখি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই নির্দেশনা দেন।

পোস্টে জামায়াত আমীর উল্লেখ করেন যে, সম্প্রতি তিনি লক্ষ্য করছেন, কিছু ব্যক্তি জামায়াতে ইসলামীর প্রতি সংহতি প্রকাশ করতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও ভুল তথ্যমূলক মন্তব্য ও লেখালেখি করছেন। তিনি এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং আশা প্রকাশ করেন যে, সকলে এই বিষয়ে সংযত থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ও সৌদি আরব যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানিয়েছে

ইসলামী আন্দোলন প্রসঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংযত থাকার নির্দেশ আমিরের

আপডেট সময় : ১২:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬