ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নির্বাচনী ষড়যন্ত্র রুখতে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান ডা. তাহেরের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, কেবল ক্ষমতার মোহে নয়, বরং দেশে ইনসাফ ও ইসলামি আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা রাজনীতি করছেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করতে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

বুধবার রাতে রাজধানীর মতিঝিলে একটি রেস্টুরেন্টের মিলনায়তনে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন ‘ঢাকাস্থ বাতিসা ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি’ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, সমমনা ইসলামি দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আসন বণ্টনসহ অন্যান্য প্রক্রিয়াগুলো দ্রুতই সম্পন্ন হবে। জোটের সিদ্ধান্ত হওয়ার পর আর ঘরে বসে থাকার সুযোগ নেই। স্বাধীনতার চেতনা, ন্যায়বিচার এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করতে হবে। একটি বৈষম্যহীন সমাজ গঠনে বিপ্লবের পক্ষে জনমত গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সোসাইটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি ও শ্রমিক নেতা মো. মজিবুর রহমান ভুঁইয়া। সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস সানা উল্লাহ মজুমদার, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়্যেদ রাশিদুল হাসান জাহাঙ্গীর ও সেক্রেটারি মোতাহার উদ্দিন মোল্লা।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন আল আরাফাহ ব্যাংকের সাবেক কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান সাজু, রিলায়েন্স গ্রুপের সাবেক এমডি বদিউল আলম মজুমদার, উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি দেলোয়ার হোসেন মজুমদার (মিন্টু), সাবেক ছাত্রনেতা আবুল কালাম মজুমদার, মাওলানা হেদায়েত উল্লাহ, আবদুল গোফরান বাবলু এবং ইসমাইল হোসেন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা আগামী দিনে দেশের রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চার ইউনিটে নতুন কমিটি ঘোষণা

নির্বাচনী ষড়যন্ত্র রুখতে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান ডা. তাহেরের

আপডেট সময় : ০৪:৪৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬