ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

হোমিও চিকিৎসক আনোয়ারুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকায় জামায়াতে ইসলামীর এক নেতার নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

বুধবার শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা জামায়াতে ইসলামী আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহসভাপতি হোমিও চিকিৎসক আনোয়ারুল্লাহকে তার নিজ বাসভবনে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনাকে তিনি ‘ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেন।

সাইফুল আলম খান মিলন আরও বলেন, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জনগণের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি স্পষ্ট হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার দায় এড়ানো সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ভোররাতে একটি আবাসিক এলাকায় গ্রিল কেটে দীর্ঘ সময় ধরে বাসার ভেতরে অবস্থান করে একজন চিকিৎসককে হত্যা এবং এরপর নির্বিঘ্নে পালিয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক ও আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে। এই ঘটনা সাধারণ চুরি বা ডাকাতির চেয়ে ভিন্ন এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চার ইউনিটে নতুন কমিটি ঘোষণা

হোমিও চিকিৎসক আনোয়ারুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ১১:৫২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬