ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জাতীয় নির্বাচন ২০২৬: বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে একটি বিশেষ নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার ঢাকার পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ। এ সময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় নির্বাচন ২০২৬-কে সামনে রেখে মাঠ পর্যায়ের ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবক নিয়োগ ও পরিচালনা, সাংগঠনিক সমন্বয় এবং নির্বাচনকালীন সময়ে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আদর্শিক নেতৃত্ব গঠন, সুশৃঙ্খল সংগঠন গড়ে তোলা এবং জনগণের অধিকার সুরক্ষায় দক্ষ, সচেতন ও দায়িত্বশীল কর্মীবাহিনী তৈরি করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। তারা বলেন, এই প্রশিক্ষণ কর্মীদের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আরও পারদর্শী করে তুলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চার ইউনিটে নতুন কমিটি ঘোষণা

জাতীয় নির্বাচন ২০২৬: বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬