ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নির্বাচন পরিস্থিতি ও দলের ইশতেহার জানতে ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং লেভেল প্লেয়িং ফিল্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের এক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি। অন্যদিকে, গণঅধিকার পরিষদের পক্ষে দলের সভাপতি নুরুল হক নুর, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান এবং উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম ও রবিউল হাসান উপস্থিত ছিলেন।

আলোচনায় আসন্ন নির্বাচনকে ঘিরে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইইউ পর্যবেক্ষক দল গণঅধিকার পরিষদের নির্বাচনী ইশতেহার সম্পর্কে জানতে চায়। এছাড়া, কেন জনগণ গণঅধিকার পরিষদকে ভোট দেবে, দলটির প্রার্থীরা জনগণের কাছে কী বার্তা দিচ্ছেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা, সেসব বিষয়েও তাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চার ইউনিটে নতুন কমিটি ঘোষণা

নির্বাচন পরিস্থিতি ও দলের ইশতেহার জানতে ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

আপডেট সময় : ১১:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬