ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

১১ দলীয় জোট ছাড়ার মুখে ইসলামী আন্দোলন: আসন বণ্টন নিয়ে শূরায় মতানৈক্য

চাহিদামতো আসন না পাওয়ায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মজলিসে শূরায় মতানৈক্য দেখা দিয়েছে বলে জানা গেছে।

সূত্রমতে, জোটের আসন বণ্টন নিয়ে মঙ্গলবার জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে দফায় দফায় আলোচনা হয়। এসব বৈঠকে ইসলামী আন্দোলনকে ৪৫টি আসন দেওয়ার প্রস্তাব করা হয়। কিন্তু ইসলামী আন্দোলন এই প্রস্তাবে সম্মত হয়নি। তারা জোটের কাছে ৬০ থেকে ৭০টি আসন দাবি করেছে।

চাহিদামতো আসন না পেলে ১১ দলীয় জোটের সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি। এই পরিস্থিতিতে, জোট ছাড়ার বিষয়ে আজ দুপুরে দলের সর্বোচ্চ ফোরামের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে। তবে, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মজলিসে শূরা সদস্যদের মধ্যে ভিন্ন ভিন্ন মত পরিলক্ষিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চার ইউনিটে নতুন কমিটি ঘোষণা

১১ দলীয় জোট ছাড়ার মুখে ইসলামী আন্দোলন: আসন বণ্টন নিয়ে শূরায় মতানৈক্য

আপডেট সময় : ১১:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬