দেশের চলমান পরিস্থিতিতে সর্বোচ্চ প্রজ্ঞা, ধৈর্য ও দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, বহু ত্যাগ ও কোরবানির পথ পেরিয়ে জাতি এবং তাদের প্রিয় সংগঠন মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে। এমতাবস্থায় সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা, ধৈর্য এবং দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট থাকতে হবে বলে তিনি মনে করেন।
রিপোর্টারের নাম 























