ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আগাম প্রচারণায় আচরণবিধি ভঙ্গ: মামুনুল হককে ইসির শোকজ

ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মাওলানা মামুনুল হককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত প্রচারণার সময়সীমার তিন সপ্তাহ পূর্বেই ভোট চেয়ে লিফলেট বিতরণের দায়ে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সংঘটিত এক ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার তাকে এই নোটিশ দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা শোকজ নোটিশে বলা হয়েছে, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মামুনুল হক তার অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর রিটার্নিং কর্মকর্তার নজরে আসে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ভোটগ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের পূর্বেই নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও ১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন।

এমতাবস্থায়, উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে নিজে অথবা একজন প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে এই জবাব দিতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চার ইউনিটে নতুন কমিটি ঘোষণা

আগাম প্রচারণায় আচরণবিধি ভঙ্গ: মামুনুল হককে ইসির শোকজ

আপডেট সময় : ১০:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬