ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মানবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয় বা সিদ্ধান্ত মেনে নেওয়ার রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বুধবার বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা স্বাধীনভাবে রাজনীতি করি এবং নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। কেউ যদি আমাদের অবজ্ঞা বা অবহেলা করে, তবে তা স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। আত্মমর্যাদাবোধ সবারই আছে।

তিনি আরও জানান, দলের মধ্যে পারস্পরিক আলোচনা চলমান রয়েছে। দ্রুতই ‘একবক্স নীতি’র রূপরেখা ও ধরণ প্রকাশ করা হবে। গাজী আতাউর রহমান বলেন, রাজনৈতিক মহল, সাংবাদিক এবং দেশপ্রেমিক জনতার মধ্যে ইসলামপন্থার এই ‘একবক্স নীতি’ নিয়ে যে আগ্রহ দেখা যাচ্ছে, তা দেশ ও ইসলামের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। জাতি যে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, ইনশাআল্লাহ তা পূরণ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত, ভারতে পালাল

চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মানবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান

আপডেট সময় : ১০:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬