ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রাজনৈতিক স্বকীয়তা ও আত্মমর্যাদায় আপসহীন ইসলামী আন্দোলন: মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব স্বকীয়তা বজায় রেখে স্বাধীনভাবে রাজনীতিতে সক্রিয় এবং কোনো পক্ষ থেকে অবহেলা বা অসম্মান প্রদর্শন করা হলে তা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলনের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রয়েছে এবং আত্মমর্যাদাবোধের প্রশ্নে কোনো আপস করা হবে না।

বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং ইসলামপন্থী দলগুলোর ঐক্য প্রক্রিয়া নিয়ে দলের অবস্থান পরিষ্কার করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই কারো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বা নীতি মেনে নেওয়ার রাজনীতি করেনি। রাজনৈতিক অংশীদারিত্ব বা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সমমর্যাদা নিশ্চিত করা জরুরি। কেউ যদি অবজ্ঞার দৃষ্টিতে দেখে, তবে তা স্বাভাবিকভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।

ইসলামপন্থী দলগুলোর বৃহত্তর ঐক্য বা ‘একবক্স নীতি’ প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। খুব দ্রুতই এই নীতির বিস্তারিত রূপরেখা ও কর্মপদ্ধতি জাতির সামনে তুলে ধরা হবে। এই ঐক্য প্রক্রিয়ার প্রতি রাজনৈতিক মহল, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে যা অত্যন্ত আশাব্যঞ্জক।

জাতির প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি আরও বলেন, দেশ ও ইসলামের স্বার্থে একটি কার্যকর রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনে তারা কাজ করে যাচ্ছেন এবং ইনশাআল্লাহ দ্রুতই এর সুফল দেশবাসী দেখতে পাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চার ইউনিটে নতুন কমিটি ঘোষণা

রাজনৈতিক স্বকীয়তা ও আত্মমর্যাদায় আপসহীন ইসলামী আন্দোলন: মাওলানা গাজী আতাউর রহমান

আপডেট সময় : ১০:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬