বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে নিজের আঁকা একটি বিশেষ কার্টুন তুলে দিয়েছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়। ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক এই শিল্পকর্মটি উপহার হিসেবে পেয়ে শিল্পী উদয়কে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান।
বুধবার (১৪ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন কার্টুনিস্ট উদয়। এ সময় তিনি আকর্ষণীয় ফ্রেমে বাঁধানো কার্টুনটি তারেক রহমানের হাতে হস্তান্তর করেন।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কার্টুনিস্ট উদয় বলেন, তারেক রহমানকে নিয়ে এমন একটি কার্টুন আঁকা এবং সেটি সরাসরি তাঁর হাতে পৌঁছে দেওয়া আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
কার্টুনটি গ্রহণ করার সময় তারেক রহমান এর শৈল্পিক গুণ ও অন্তর্নিহিত বার্তার প্রশংসা করেন। সৃজনশীল এই কাজের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলায় তিনি শিল্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 
























